যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এবিসি চ্যানেলের ধারাবাহিক শো 'কোয়ান্টিকো'র শ্যুটিংয়ের সময় আহত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।
বৃহস্পতিবার রাতে কোয়ান্টিকোর একটি দৃশ্যে অভিনয়ের সময় পা ফসকে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি।
দুর্ঘটনার পরপরই হাসপাতালে নেওয়া হয় তাকে। তবে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে কয়েক ঘন্টা পর বলিউড তারকা প্রিয়াঙ্কাকে বাসায় পাঠিয়ে দেন।
কোয়ান্টিকো সংশ্লিষ্টরা বলছেন, প্রিয়াঙ্কা বাসায় বিশ্রাম নিচ্ছেন। এ সপ্তাহেই শেষের দিকে অভিনয়ে ফিরতে পারবেন বলে আশা করছেন তারা।
এই দুর্ঘটনার কারণে শুক্রবার নিউইয়র্কে কোয়ান্টিকো নিয়ে সংবাদ সম্মেলনেও উপস্থিত ছিলেন না প্রিয়াঙ্কা।
বলিউড থেকে হলিউড গিয়ে সমানতালে দাপিয়ে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা। কোয়ান্টিকোর প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও বেশকিছু সাহসী দৃশ্যে দেখা গেছে তাকে।


No comments:
Post a Comment