কলকাতার ছবিতে বাংলাদেশি তরুণীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন পাওলি দাম (paoli dam)।
ছবির নাম 'মাটি'। দেশ ভাগের প্রেক্ষাপট নিয়ে ছবিটি নির্মাণ করছেন লিনা গাঙ্গুলি ও শৈবাল ব্যানার্জি।
এরই মধ্যে ছবির চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। নির্মাতা জানিয়েছেন, 'মাটি' ছবিতে অভিনয়ের বিষয়ে পাওলির সঙ্গে কথা। তাকে ছবিতে মেঘলা নামের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে। ছবির কাহিনী গড়ে উঠেছে মূলত মেঘনার পরিবারকে কেন্দ্র করে। তার দাদা ও বাবা দেশভাগের পর ১৯৫৫ সালে বাংলাদেশ থেকে কলকাতা চলে যান। কিন্তু বাংলাদেশে থেকে যান তাদের পরিবারের অনেকে। যে কারণে অতঃপর তার দাদা প্রতিজ্ঞা করেন দেশে ফিরে যাওয়ার। তার এ দেশে ফেরা নিয়ে শুরু হয় জটিলতা। একইভাবে মেঘলাও তার বান্ধবী জিনিয়ার বিয়েতে অংশ নিতে কলকাতা থেকে বাংলাদেশে আসতে চায়। তার এ বাংলাদেশ সফর নিয়ে জন্ম নেয় নতুন নতুন ঘটনা।


No comments:
Post a Comment