রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮৯ তম অ্যাকাডেমি পুরস্কারের আসর, সিনেমাপ্রেমীরা যাকে আদর করে অস্কার (oscars) বলে ডাকে।
১৯২৭ এবং ১৯২৮ সালের জন্য ছবির জন্য প্রথমবারের মতো এই পুরস্কার দেওয়া হয়। তার পরের বছর ১৯৩০ সালে এপ্রিল এবং নভেম্বর মাসে দু’-দু’বার এই পুরস্কার দেওয়া হয়। আসুন জেনে নিই অস্কার নিয়ে সাতটি বিষ্ময়কর তথ্য।
অস্কার পুরস্কার জয়ীরা তাদের পুরস্কারটি বিক্রি করতে পারেন না। তাদের অঙ্গীকার করতে হয় যদি তাঁরা পুরস্কারটি বিক্রি করেন তবে প্রথমে অ্যাকাডেমিকেই এক ডলারের বিনিময় বেচতে হবে। যদি তাঁরা তা না করেন তবে ট্রফি নিজেদের কাছে রাখতে পারবেন না। এই আইনটি ১৯৫০ সাল থেকে চালু হয়।
লস অ্যাঞ্জেলেসের সিনেমাহলে ছবি না দেখানো হলে সেই ছবি অস্কারের জন্য মনোনীত হয় না।
রাইট-ইন-ভোটের মাধ্যমে প্রথম বার অস্কার জেতেন হাল মোর। ১৯৩৫ সালে তিনি ‘আ মিডসামার নাইটস ড্রিমের জন্য সেরা চিত্রগ্রাহকের পুরস্কার জেতেন।
১৯৮৩ সাল থেকে ২০০৭ সাল, ২৪ বছরে ২০ বার মনোনয়ন পেলেও একবারও অস্কার ভাগ্যে শিকে ছেড়েনি সাউন্ড রেকর্ডিস্ট কেভিন ও’নিলের।
১৯৯২ সালে ‘সাইলেন্স অফ ল্যাম্ব’ ছবিতে নরখাদক হ্যানিবল লেক্টরের চরিত্রের জন্য সেরা অভিনেতার অস্কার জেতেন স্যর অ্যান্থনি হপকিন্স। সেবারই প্রথমবার মাত্র ১৬ মিনিটের রোলের জন্য কেউ সেরা অভিনেতার পুরস্কার জেতেন।
সাড়ে তেরো ইঞ্চি লম্বা অস্কারের ট্রফির ওজন সাড়ে আট পাউন্ড।
২০০০ সালে চুরি যায় অস্কারের ৫৫টি ট্রফি। জঞ্জালের মধ্যে থেকে উদ্ধার হয় ৫২টি ট্রফি। তবে আর কখনো খোঁজই পাওয়া যায়নি তিনটি ট্রফির।


No comments:
Post a Comment