আলিফকে ভালোবাসে একটি মেয়ে। আলিফ ভালোবাসে সুজানাকে। সুজানা ভালোবাসে অন্য একজনকে। এমনি পাওয়া না পাওয়ার গল্প নিয়ে নাটক (Natok) ‘স্টোরি’। আজ রাতে দেখা যাবে মাছরাঙা টেলিভিশনে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।
নাটকটি লিখেছেন আপেল মাহমুদ। পরিচালনা করেছেন তরুণ পরিচালক মোহন আহমেদ। আলিফ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও সুজানা চরিত্রে মেহজাবীন চৌধুরী। আরও অভিনয় করেছেন উম্মে আদিবা, গিয়াস উদ্দিন আহমেদ, রাতুল তালুকদার, রনি ইসলাম, কামরুজ্জামান সবুজ, নাহিদ মাহমুদ, রাসেল খান, মীমু শারিয়া, রকি প্রমুখ।
নাটকটি প্রসঙ্গে নাটকের পরিচালক জানান, ভালোবাসার গল্প নিয়ে গতানুগতিক অনেক নাটক হয়েছে। এই নাটকের গল্পটা একটু ভিন্ন। দর্শকদের ভালো লাগবে বলে আশা করেন। নাটকটির শুটিং হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মোহাম্মদপুর ও উত্তরার বিভিন্ন জায়গায়।


No comments:
Post a Comment