বহুদিন পর দেখা। তাই গল্প-হাসি-আড্ডায় মেতে উঠতে সময় লাগেনি তাদের। যা দেখে চিত্রগ্রাহকও থেমে থাকেননি। ক্লিক..ক্লিক... শব্দ ছড়িয়ে বহু বছর পর এক ফ্রেন্দে বন্দি করেছেন তাদের। যার সুবাদে নব্বই দশকের আলোচিত তিন মডেল (Model) তানভীন সুইটি, সাদিয়া ইসলাম মৌ ও তানিয়া আহমেদের দেখা মিলল এক ছবিতে।
এখন নিশ্চয় জানতে ইচ্ছা হচ্ছে, কীভাবে একই জায়গায় দেখা মিলল এই তিন তারকার? তাহলে শুনুন, এই তিন তারকার ফ্রেমবন্দি হওয়ার উপলক্ষ অভিনেতা সাজু মুনতাসিরের বিয়ে। সাজু তাদের সবারই খুব ঘনিষ্ঠ। তাই সে মনেপ্রাণে চেয়েছে, দ্বিতীয় জীবন শুরুর শুভ মুহূর্তে এই প্রিয় মানুষদের কাছে পেতে। তার এই চাওয়া অপূর্ণ রাখবেন না বলেই সুইটি, তানিয়া আর মৌ উপস্থিত হয়েছিলেন তার বিয়েতে। সেখানেই বহুদিন পর এই তারকার দেখা।
যাদের পথচলা শুরু হয়েছিল একই সময়ে। একের পর এক বিজ্ঞাপনের মডেল হয়ে আলোড়ন তুলেছিলেন দেশ জুড়ে। এখনও তারা ব্যস্ত, তবে মডেলিংয়ের চেয়ে অভিনয়ে বেশি।


No comments:
Post a Comment