মেসেঞ্জারে পর পর দুটি ভিডিও পাঠালেন এ সময়ের জনপ্রিয় শিল্পী মিনার(Minar)। এরপর ক্ষাণিক চুপ। কিন্তু ভিডিওতে দেখা গেল মাইক্রোফোনের সামনে মহড়া করছেন তিনি। মিনার(Minar)-এর উপস্থিতিও ছিল বেশ মজার। ভিডিও প্রসঙ্গে জানতে চাইতেই জানালেন নতুন এক খবর—একটি রেডিওতে উপস্থাপক হিসেবে কাজ শুরু করছেন। তার প্রচারণার জন্য এই ভিডিওবার্তা।
২ ফেব্রুয়ারি থেকে প্রতি বৃহস্পতিবার রাত দশটা থেকে দুইটা পর্যন্ত রেডিও টুডেতে প্রচারিত হবে মিনার(Minar)-এর নিজ নামের অনুষ্ঠান ‘মিনার(Minar) লাইভ’। অনুষ্ঠানে শ্রোতাদের সঙ্গে গান-গল্প-আড্ডায় মেতে উঠবেন তিনি। মিনার(Minar) বললেন, ‘এ ধরনের কাজ আগে কখনো করা হয়নি। তাই বিষয়টি নিয়ে ভাবতে হচ্ছে। দর্শক-শ্রোতা ও ভক্তের সঙ্গে কথা হবে, বিভিন্ন ভাবনার আদান-প্রদান হবে। সব মিলিয়ে ভিন্নরকম একটা অভিজ্ঞতা হবে আশা করছি।’
বেশ কয়েক বছর বিরতির পর ‘আহারে’ গানটি দিয়ে নতুন করে আলোচনায় আসেন মিনার(Minar)। গত বছরের সবচেয়ে আলোচিত গান ‘ঝুম’-এর শিল্পীও তিনি। গত বছর তাঁর গাওয়া আরও কয়েকটি গান জনপ্রিয়তা পেয়েছে। মিনার(Minar)-এর জনপ্রিয়তাকে পুঁজি করে তাঁকে একটি রেডিও স্টেশন থেকে কথাবন্ধু হওয়ার প্রস্তাব জানানো হয়ছিল। অনুষ্ঠানের ভাবনা পছন্দ হওয়াতে মিনার(Minar)ও রাজি হয়েছেন নতুন অভিজ্ঞতা নিতে।
এদিকে এবারের ভালোবাসা দিবসে মিনার(Minar) নতুন একটি গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন বলেও জানিয়ে রাখলেন।


No comments:
Post a Comment