কর্ণিয়া (Kornia)। কণ্ঠশিল্পী। বর্তমানে তিনি ব্যস্ত স্টেজ শো নিয়ে। পাশাপাশি তৈরি করছেন নতুন গান। অ্যালবাম ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-
'গাঙচিলে'র পর নতুন কোনো গান প্রকাশ করেননি, কারণ কী?
স্টেজ শো নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে নতুন গান নিয়ে ভাবার সময় পাচ্ছি না। অ্যালবাম বা নতুন গান করতে গেলে আগে ভাবতে হয়, কোনো ধরনের গান গাইব। এরপর আছে গানের কথা নির্বাচন এবং সুর ও সঙ্গীতায়োজন। সঙ্গীতায়োজনের সঙ্গে পরামর্শ করে গান তৈরি করতে যথেষ্ট সময় দিতে হয়। তারপরেই রেকর্ডিং। সেটা শেষ হওয়ার পর ভাবতে হয়, অডিও না মিউজিক ভিডিও আকারে তা প্রকাশ করা হবে। সে সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ধাপের কাজ করতে হয়। দেখুন তাহলে নতুন গান করতে গেলে কতগুলো ধাপ পেরোতে হয়। সেটা এখন পারছি না। স্টেজ শো'র জন্য আজ এ শহর তো কাল অন্য শহর- এভাবে প্রতিদিন আমাকে ছুটে বেড়াতে হচ্ছে।
এখন কি তাহলে নতুন কোনো গান প্রকাশের সম্ভাবনা নেই?
নতুন গান প্রকাশ করব না, তা কিন্তু বলিনি। বলেছি আপাতত নতুন কোনো গানের আয়োজন করতে পারছি না। তবে বেশ কিছুদিন আগে কয়েকটি
গানের সুর-সঙ্গীত করেছি। ভাবছি, স্টেজ শোর ব্যস্ততা কমলে সেগুলো রেকর্ড করে ফেলব। নতুন গানগুলো পহেলা বৈশাখে প্রকাশের ইচ্ছা আছে।
অনেকে বলছেন, আপনি নাকি গান থেকে দূরে সরে যাচ্ছেন?
এমন কথার কোনো ভিত্তি নেই। স্টেজ শো আর টিভি অনুষ্ঠানগুলোতে নিয়মিত গান করে যাচ্ছি। অনেক দিন হলো, নতুন গান প্রকাশ হচ্ছে বলে তো গান ছেড়ে দিচ্ছি, এমনটা বলা যাবে না। আমি গান ছাড়া বাঁচব না। গানই আমার সব। যত দিন বেঁচে আছি, কণ্ঠে গান নিয়েই বেঁচে থাকতে চাই।


No comments:
Post a Comment