ক্যাটরিনা কাইফ (katrina kaif)- এর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘জাগগা জাসুস’-এ গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন বলেই জানা ছিল। এই জানার মধ্যে অবশ্য কোনো ভুল নেই। ক্যামেরা চালু হলে তিনি গোয়েন্দাগিরি করতেন আর সিনেমার শুটিংয়ের ফাঁকে আবির্ভূত হতেন ভিন্নরকম এক চরিত্রে।
সম্প্রতি ইন্টারনেটে ‘জাগগা জাসুস’ এর শুটিং সেটের একটি ভিডিও প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে পরিচালক অনুরাগ বসুর চুল মেশিন দিয়ে ছেঁটে দিচ্ছেন ক্যাট। আর আনাড়ি ‘নাপিত’ এর কাছে চুল শপে দিয়ে অনুরাগও ভয়ে অস্থির।
আর মজার এই মুহূর্তটি ক্যামেরা বন্দী করেছেন ক্যাটের সাবেক প্রেমিক ও এই ছবির সহ-অভিনেতা রণবীর কাপুর। ‘জাগগা জাসুস’ মুক্তি পাবে ৭ এপ্রিল। বলিউড বাবল।


No comments:
Post a Comment