গত ২০ ডিসেম্বর পুত্র তৈমুরের মুখ দেখেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর (Karina Kapoor) । জন্মের আগেই তার নাম তৈমুর আলি খান ঠিক করে রেখেছিলেন কারিনা ও সাইফ আলি খান। ছেলের নাম ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা আর সমালোচনা শুরু হয়।
ছেলের নাম কেন এটা রাখা হয়েছে- এ প্রসঙ্গে এতদিন কথা বলেছেন ঋষি কাপুর, রণবীর কাপুরসহ সাইফ আলি খান। কিন্তু এত দিন কারিনা কিছু বলেননি। এবার নাম রাখা প্রসঙ্গে কারিনা বলেন, 'গোটা বিষয়টাই খুব অদ্ভুত এবং অবাস্তব। আমি জানি না তৈমুরের নাম নিয়ে সবার এত কেন কৌতূহল। জীবিত বা মৃত যে কোনো ব্যক্তির নামে কি আমি আমার সন্তানের নাম রাখতে পারব না, নাকি?'
এর আগে সাইফ জানিয়েছিলেন, তাদের দু'জনেরই তৈমুর নামের অর্থটা পছন্দের। তুরস্কের শাসক তৈমুর লঙ্গের ঐতিহ্য সম্পর্কেও তারা জানতেন। তবে তাদের ছেলের নামটা পার্সিয়ান, যার মানে লোহা।'
অন্যদিকে গত রোববার সন্ধ্যায় 'ল্যাকমে ফ্যাশন উইক'-এর জমকালো আয়োজনে তৈমুর জন্মের পর প্রথমবার হাঁটলেন ৩৬ বছর বয়সী এ অভিনেত্রী। সন্তান জন্মের দু'মাস পর ডিজাইনার আনিতা ডোনরের পোশাকে শো-স্টপার হিসেবে মঞ্চে আসেন তিনি। এতে নতুন মায়ের পোশাক পরিকল্পনায় সাদা রঙের সোনালি জরির পোশাক পরেন তিনি।


No comments:
Post a Comment