বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার দেশজুড়ে মুক্তি পেয়েছে আরিফিন শুভ (Arefin shuvo) অভিনীত প্রেমী ও প্রেমী ছবিটি। মুক্তির আগে থেকে ছবিটি নিয়ে বেশ খোশমেজাজে আছেন তিনি। এরই মধ্যে তাঁর জন্য আরেকটি সুখবর, নন্দিত অভিনেতা ও পরিচালক আলমগীর দীর্ঘদিন পরে ছবি নির্মাণ করতে যাচ্ছেন। আর সেই ছবির নায়ক হলেন আরিফিন শুভ।
গত বৃহস্পতিবার সকালে এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবির নাম একটি সিনেমার গল্প। এর গল্প, চিত্রনাট্যও আলমগীরের নিজের।
চুক্তির পর উচ্ছ্বসিত শুভ বলেন, ‘আলমগীর স্যারের সঙ্গে কাজ করতে পারছি, এটাই বড় প্রাপ্তি। প্রায় মাস খানেক আগে তিনি আমাকে বলেছিলেন, আমার কথা মাথায় রেখেই ছবির গল্প ও চিত্রনাট্য করা হয়েছে। আমি স্যারের প্রতি কৃতজ্ঞ।’
নায়িকা কে থাকছেন? এর উত্তরে নায়ক বলেন, ‘যত দূর জানি এখনো কারও সঙ্গে চুক্তি হয়নি। তবে শুনেছি, কলকাতা থেকে নায়িকা আসবে।’ এদিকে ছবির পরিচালক আলমগীরও জানিয়েছেন, দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি হবে একটি সিনেমার গল্প।
শুটিং শুরু হবে কবে? শুভ বলেন, আগামী এপ্রিল মাস থেকে তাঁর শিডিউল নেওয়া হয়েছে।


No comments:
Post a Comment