গোল্ডেন গ্লোব পুরস্কার মঞ্চে মেরিল স্ট্রিপের আলোচিত ‘ট্রাম্প বিরোধি’ বক্তব্যের পর এবারে ‘স্ক্রিন অ্যাকটরস গিল্ড’ আসরেও উচ্চারিত হলো ট্রাম্প(Trump)-এর প্রতি তীব্র নিন্দা। মিরর ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ‘স্ক্রিন অ্যাকটরস গিল্ড’ আসরে আগত প্রায় প্রত্যেক তারকাই ট্রাম্প(Trump)-এর বিতর্কিত অভিবাসন নীতির বিরুদ্ধে তাদের জোরালো অবস্থানের কথা ব্যক্ত করেছেন।
অভিনেতা অ্যাশটন কুচার স্বাগত বক্তব্যে বলেন, “আমেরিকায় ভিনদেশী যারা বসবাস করছেন এবং যারা এখানে প্রবেশ করছেন তাদের সবাইকে স্বাগতম। কে কোথা থেকে এসেছেন তা বড় বিষয় নয়। আমরা আপনাদের ভালবাসি। অপনাদের সবাইকে আমেরিকায় স্বাগত।”
‘লায়ন’ সিনেমার জন্য ‘স্ক্রিন অ্যাকটরস গিল্ড’-এর সেরা পার্শ্ব-অভিনেতার মনোনয়ন পাওয়া ভারতীয় বংশোদ্ভূত অভিনেতা দেব প্যাটেল মুসলিম রাষ্ট্রগুলোর উপর আনা ট্রাম্প(Trump)-এর অভিবাসন নিষেধাজ্ঞার প্রসঙ্গে বলেন, “এটা খুবই ভয়াবহ ও বিধ্বংসী একটি সিদ্ধান্ত। এটি মেনে নেয়া যায় না।এ নীতির বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিৎ।”
‘দ্য বিগ ব্যাং থিয়োরি’ খ্যাত অভিনেতা সায়মন হেলবার্গ ও তার স্ত্রী অভিনেত্রী জসলিন ট্যুন ট্রাম্প(Trump)-এর অভিবাসন নীতির বিরদ্ধে তাদের অবস্থান জানাতে বেছে নেন এক অভিনব পন্থা। ‘রিফিউজিস ওয়েলকাম’ লেখা প্ল্যাকার্ড হাতে আসরে প্রবেশ করেন সায়মন হেলবার্গ, আর শরীরে ‘লেট দেম ইন’ লেখা স্লোগান নিয়ে উপস্থিত হন জসলিন ট্যুন।
পুরস্কার মঞ্চে কমেডি সিরিজ বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কারজয়ী অভিনেত্রী জুলিয়া লুইস-ড্রেইফাস বলেন, “আমি একজন আমেরিকান এবং আমি আমার দেশকে ভালবাসি। ট্রাম্প(Trump)-এর ‘অভিবাসন নিষেধাজ্ঞা নীতি’ অত্যন্ত কলঙ্কজনক ও অ-মার্কিনিসুলভ সিদ্ধান্ত।”
সঙ্গীত তারকা জন লেজেন্ড বলেন, “মার্কিন সরকারের প্রতিটি সিদ্ধান্তই আমেরিকান জনগনের সঙ্গে জড়িত। আমি মনে করি আমেরিকা একটি উদার ও মানবিক রাষ্ট্র। অভিবাসীদের প্রতি আমাদের আরও সহমর্মী হতে হবে। তারা সন্ত্রাসীদের নির্মমতার শিকার।তারা যুদ্ধ থেকে পালিয়ে বাঁচতে এসেছে, তারা গণহত্যার হাত থেকে রক্ষা পেতে এসেছে।”


No comments:
Post a Comment