গত বছর মুক্তি পাওয়া ‘ব্যাটম্যান(Batman) ভার্সেস সুপারম্যান’: ডন অব জাস্টিস’-ছবিতে অভিনয় করেছিলেন বেন অ্যাফ্লেক। কথা ছিল এই সিরিজের পরবর্তী কিস্তি ‘দ্য ব্যাটম্যান(Batman)’ ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও হাত দেবেন। কিন্তু তিনি তাঁর সিদ্ধান্ত পাল্টেছেন। ‘দ্য ব্যাটম্যান(Batman)’ পরিচালনা করছেন না বেন অ্যাফ্লেক।
ছবিটির পরিবেশক প্রতিষ্ঠান ‘ওয়ার্নার ব্রাদারস’ ও বেন একসঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছেন। অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্য জানিয়েছেন। এ ছাড়া বেন নিজেও বলেন, ‘ব্যাটম্যন চরিত্রটির জন্য যে পরিমাণ ফোকাস ও আবেগ দরকার, তা ফুটিয়ে তুলতে আমাকে নিজের সেরা পারফরমেন্স দেখাতে হবে। আর ছবি পরিচালনা করে সেটি করা আমার পক্ষে সম্ভব নয়। এটি বিশাল এক প্রকল্প। তাই আমাকে সাহায্য করতে পারে এমন একজন সহকারী পরিচালক খুঁজছিলাম। কিন্তু এখন আমরা ছবির জন্য একজন পরিচালককেই খুঁজছি।’
তিনি আরও জানান, পরিচালনা না করলেও এই ছবির প্রযোজকের তালিকায় থাকতে পারে তাঁর নাম। বেন অ্যাফ্লেক যে ‘দ্য ব্যাটম্যান(Batman)’ ছবিটি পরিচালনা করছেন না এমন একটি গুঞ্জন গত মাস থেকেই হলিউডের হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল। এবার তা নিশ্চিত হওয়া গেল।


No comments:
Post a Comment