কদিন আগে খবরে প্রকাশ, হলিউড অভিনেতা জর্জ ক্লুনি এবং বিখ্যাত আইনজীবী আমাল আলামুদ্দিন দম্পতির সংসারের ভাঙন ধরেছে। তারা নাকি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সেই গুজবকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই দম্পতি জানালেন, এই বছরে সুসংবাদ দিতে যাচ্ছেন তারা। অর্থাৎ, আমালের গর্ভে ক্লুনির সন্তান বড় হচ্ছে। এই মার্চে যমজ শিশু জন্ম দিতে যাচ্ছেন আমাল।
জর্জ ক্লুনি এবং আমাল আলামুদ্দিন ২০১৪ সালে বিয়ে করেন। এটি আমালের প্রথম বিয়ে হলেও ক্লুনির দ্বিতীয় বিয়ে। এক মাস আগে শোনা গিয়েছিল, বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন জর্জ ক্লুনি এবং আমাল আলামুদ্দিন। গত ডিসেম্বরে শোনা গিয়েছিল, ৩০ কোটি ডলারের সমঝোতায় হবে তাদের ডিভোর্স। জানা গিয়েছিল, দু’বছরের দাম্পত্যে আমাল সন্তান চেয়েছিলেন। কিন্তু জর্জ ক্লুনি তাতে রাজি হননি। সে কারণে তারা আলাদাও থাকছিলেন। কিন্তু এখন শোনা যাচ্ছে আমাল নাকি সন্তানসম্ভবা। চলতি বছরেই যমজ সন্তানের জন্ম দেবেন তিনি। গত মঙ্গলবার লেবাননের একটি ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’-এ এই খবর প্রকাশিত হয়েছে।
আমালের সন্তানসম্ভবনার জল্পনায় অনেকে মনে করছেন, হয়তো ডিভোর্স আটকাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন দম্পতি। যদিও দম্পতির পক্ষ থেকে এ বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায় নি।


No comments:
Post a Comment