ছবিটির শুটিং শুরুর সময়, নাম ছিল ‘বালা’। সেটি এখন বদলে ‘শয়তান’। ‘বালা’ যার অর্থ হিন্দি ভাষায় ‘শয়তান’। আর এ ছবিতে অভিনয়ের মধ্য দিয়েই ঢাকাই চলচ্চিত্রের নায়ক নিরবের বলিউডে অভিষেক ঘটেছে।
এতে তার সহ-শিল্পী ভারতের কবিতা রাধেশ্যাম। ফয়সাল সাইফের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন সামির খান। গতকাল ছবিটির ট্রেলার ইউটিউবে প্রকাশিত হয়েছে। আসছে ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারিতে সারা দেশে মুক্তি পাবে।
এতে আরও অভিনয় করেছেন পাকিস্তানি শিল্পী মিরা খান। এ ছাড়া নিজের ডাবিং নিজেই করবেন বলে জানিয়েছেন নিরব। তিনি বলেন, ‘যদিও হিন্দি ভাষায় নির্মিত তারপরও ডাবিং আমিই করবো। খুব শিগগিরই ভারতে গিয়ে এ কাজ শুরু করবেন।’
প্রসঙ্গত একইসঙ্গে তিনটি ক্যামেরায় বন্দী করা হয়েছে ‘শয়তান’ ছবির শ্যুটিং। ছবিটির শুটিং হয়েছে ভারতের বেঙ্গালুরু ও কর্নাটকে। ‘শয়তান’ ছবিটি ভৌতিক ঘটনা নিয়ে তৈরি হয়েছে।


No comments:
Post a Comment