মার্কিন গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ যে র্যাপার ড্রেকের প্রেমে পড়েছেন, সেটি নতুন করে বলার কিছু নেই। কদিন ধরে তাদের দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। নতুন বছরের প্রথম প্রহর প্রেমি যুগল একসঙ্গে সময় কাটাবেন না, তা কি করে হয়! এবার দুজনকে লাস ভেগাসের একটি নাইট ক্লাবে পার্টি করতে দেখা গেল।
ইংরেজি নববর্ষের আগের রাতে গান গেয়ে লাস ভেগাসের একটি মঞ্চ মাতিয়েছেন লোপেজ। কার্সন ডেলির উপস্থাপনায় ৪৭ বছর বয়সী জেনিফার লোপেজ নব্বই দশকের ক্ল্যাসিক ‘ইফ ইউ হ্যাড মাই লাইফ’, ‘গেট রাইট’, ‘অন দ্য ফ্লোর’ প্রভৃতি গান গেয়ে দর্শক মাতান। তিনি নববর্ষের আগের রাত কাটাবেন লাস ভেগাসে, এই পরিকল্পনা অনুযায়ী লোপেজ নববর্ষের আগের সন্ধ্যা মন খুলে গেয়েছেন, আর তার এই পরিবেশনা সরাসরি প্রচারিত হয় বিখ্যাত টাইমস স্কয়ারে।
অনুষ্ঠান শেষে প্রেমিক ড্রেকের সঙ্গে সময় কাটালেন লোপেজ। মধ্যরাতের পার্টিতে কিং এবং কুইন সাজে দেখা দিলেন ড্রেক ও লোপেজ। সেখানে নাচ গানে বেশ রোমান্টিক মুহূর্ত কাটালেন দুজন। এমনকি তাদের দুজনকে অন্তরঙ্গ ভাবে চুমুও খেতে দেখা গেছে পার্টিতে।


No comments:
Post a Comment