মার্কিন জনপ্রিয় রিয়েলিটি তারকা ও মডেল কাইলি জেনার ব্যক্তিগত জীবনের নানা কারণে বিতর্কিত। আলোচনায় থাকে তার প্রেমের সম্পর্কও। কারণ র্যাপার টাইগা’র সঙ্গে দু’দিন পরপরই বিচ্ছেদ করেন এই তারকা। কিন্তু গতমাসে টাইগা’র জন্মদিনে বেশ অন্তরঙ্গ ফটোশুট করে তিনি জানিয়ে দিয়েছেন, তারা আবার সম্পর্কে ফিরেছেন। সেই প্রমাণ আরও জোরালো করতে র্যাপারের নামে ট্যাটু করালেন কাইলি।
বিদেশি গণমাধ্যম সূত্র মতে, কাইলি তার গোড়ালিতে টাইগা’র নামে ট্যাটু করিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ইংরেজি ‘টি’ আদ্যাক্ষর ট্যাটু করিয়েছেন আলোচিত এই মডেল। আর এই ‘টি’ দ্বারা যে টাইগা’র নাম বুঝানো হয়েছে, তা তো নিশ্চয়ই বলে দিতে হবে না কাউকে! টিএমজেড.কম-এর মতে, গত নভেম্বরেই কাইলি এই ট্যাটু করিয়েছেন।


No comments:
Post a Comment