দীপিকা পাড়ুকোনের ‘ট্রিপল এক্স : রিটার্ন অফ জ্যান্ডার কেইজ’ সিনেমার সহশিল্পী ভিন ডিজেল বলেছেন, রনবীর সিংই তার প্রেমিক(Lover)। নিজের নতুন সিনেমার প্রচারে সম্প্রতি ভারতে এসেছেন এই মার্কিন অভিনেতা। এখানেই রনবীর সিং-এর সঙ্গে তার দেখা হয়। তিনজন বেশকিছু সময় একসঙ্গে কাটিয়েছেন বলেও জানান তিনি।
সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উঠে এসেছে রনবীরের সঙ্গে ভিন-এর কাটানো মুহূর্তগুলোর কথা। ওই সাক্ষাৎকারেই রনবীরকে দীপিকার প্রেমিক(Lover) হিসেবে উল্লেখ করেছেন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ খ্যাত এই তারকা। তিনি বলেন, “গতকাল সন্ধ্যাতেই (শুক্রবার) দীপিকা ও তার বয়ফ্রেন্ড রনবীর আমাকে দারুণ সব প্রসংশায় ভাসালো। রনবীর বললো, তোমার শরীর দারুণ সুগঠিত।”
রনবীরের প্রশংসার উত্তরে তিনি বলেন, “একসময় বাউন্সারের কাজ করতাম। পরে অভিনয়ে সুযোগ পাই। এমন শরীর তো হবেই।” ‘ট্রিপল এক্স’ নিয়ে বিশ্বব্যাপী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে ভারতে এসে পৌঁছান ভিন ডিজেল এবং তার দলবল। এর আগে সিনেমার প্রচারে লন্ডন এবং মেক্সিকো গিয়েছিলেন তারা।


No comments:
Post a Comment