সালমান খানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন স্বামী ওম। এর আগে সালমানের বিরুদ্ধে এমন অভিযোগ কেউ করেনি। সালমান খান পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইনটেলিজেন্সের (আইএসআই) এজেন্ট? কে আনলেন তাঁর বিরুদ্ধে এমন ভযঙ্কর অভিযোগ? আর কেনই বা আনা হলো তা?
ঘটনা হলো, বিগ বস-এর ঘর থেকে বের করে দেওয়া হয়েছে স্বামী ওমকে। আর এটাই কাল হলো। বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসার পর থেকেই একের পর এক বিস্ফোরক অভিযোগ করে চলেছেন ওম। ভিজে বাণীর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। এবার ছেড়ে কথা বললেন না সালমান খানকেও। সালমানের বিরুদ্ধে এহেন অভিযোগ আনায় ওম নিন্দিত হচ্ছেন সর্বত্র।
বিগ বস ১০ থেকে বহিষ্কৃত হওয়ার অব্যবহিত পরেই স্বামী ওম অভিযোগ করেন, ‘সালমন খান আইএসআই-এর এজেন্ট’। একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরার সামনে দাঁড়িয়ে সালমানের বিরুদ্ধে এরকম মারাত্মক অভিযোগ করেন। যদিও স্বামী ওমের এমন অভিযোগকে কেউ গুরুত্ব দিচ্ছেন না। সবাই ধরতে পেরেছেন, বিগ বসের ঘর থেকে বহিষ্কৃত হওয়ায় চটে গিয়েছেন ওম।
তাই স্বামী ওম আইএসআই-এর এজেন্ট বলেছেন সালমানকে। এবারই প্রথম নয়। এর আগেও আমির খান, শাহরুখ খান এবং সাইফ আলি খান-কে অপহরণ করে নিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করেছিলেন তিনি। এবার সালমানের বিরুদ্ধে তাপ দাগলেন।


No comments:
Post a Comment