খ্যাতিমান তারকা অনিল কাপুরের মেয়ে হয়েও বেশ কাঠখড় পুড়িয়ে বলিউডে জায়গা করে নিয়েছেন সোনম কাপুর। সর্বশেষ ‘নিরজা’ দিয়ে বক্স অফিস ও সমালোচক প্রশংসা— দুই-ই পেয়েছেন। এছাড়া ফ্যাশন সচেতনতা ও সাহসী কথার জন্য তিনি পরিচিত। এবার জানালেন, যৌন নিযার্তনের শিকার হওয়ার কথা।
সম্প্রতি বিদ্যা বালান, কঙ্গনা রনৌত, রাধিকা আপ্তে ও অনুশকা শর্মার সঙ্গে একটি টেলিভিশন শোতে অংশ নেন সোনম। সেখানে জানালেন কীভাবে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছিল।
‘সাওয়ারিয়া’ দিয়ে অভিষেক হওয়া এ তারকা জানান, তারুণ্যের শুরুতে তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছিল। এই ঘটনা আজো সোনমকে আনমনা করে দেয়। সেদিনের কথা ভাবলে মনে পড়লেই কষ্ট হয়। তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি তিনি। সোনমের এমন সাহসী বর্ণনায় অন্য তারকারা সহানুভূতি প্রকাশ করেন। সবাই দাঁড়িয়ে কুর্নিশ জানান।
সোনম মনে করেন, তার স্বীকারোক্তি নির্যাতনের শিকার নারীদের আত্মপ্রত্যয়ী হতে সাহায্য করবে।


No comments:
Post a Comment