অভিনেত্রী তানিয়া আহমেদ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা এমনই হয়’ মুক্তি পাচ্ছে ২০১৭ সালের ২৭ জানুয়ারি। সম্প্রতি পোস্টার প্রকাশের পাশাপাশি মুক্তির দিনক্ষণ জানানো হয়। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও ইরফান সাজ্জাদ। আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, সাজু মুনতাসীর, তানজিকা, মিশু সাব্বিরসহ অনেকে।
শুটিং শুরুতে সিনেমাটির নাম ছিল ‘গুডমর্নিং লন্ডন’। এরপর পাল্টে রাখা হল ‘ভালোবাসা এমনই হয়’। ইতোমধ্যে সিনেমাটি সেন্সরবোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে।
সিনেমাটির পোস্টার ফটোশুটের জন্য সম্প্রতি একত্রিত হয়েছিলেন পরিচালক ও অভিনয়শিল্পীরা। ওই সময় তারা ফেসবুক লাইভ আড্ডায় অংশ নেন। জানান সিনেমাটির মজার কিছু অভিজ্ঞতা। জানানো হয়, ‘ভালোবাসা এমনই হয়’তে একটি আইটেম গানে মিমকে গ্ল্যামারাস লুকে দেখা যাবে বলেও জানানো হয়। সুন্দর গল্পের পাশাপাশি থাকছে আকর্ষণীয় নাচ-গান।
আড্ডা থেকে জানা যায়, খুবই কম কলা-কুশলী নিয়ে তারা লন্ডনের একাধিক লোকেশনে চিত্রায়নে অংশ নেন। ছিল না প্রডাকশনে সাহায্য করার প্রয়োজনীয় কর্মী। তাই তারকা নিজেরাই একাধিক দায়িত্ব পালন করেন।
ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হয়েছে ‘ভালোবাসা এমনই হয়’। যুক্ত আছে জাজ মাল্টিমিডিয়াও। সঙ্গীত করেছেন এসআই টুটুল।


No comments:
Post a Comment