সর্বশেষ সংবাদ

হিমেশ-ইউলিয়া জুটির নতুন গান

 
Himesh-Yulia-pair-of-new-songs

হিমেশ রেশামিয়ার সঙ্গে জুটি বাঁধলেন ইউলিয়া ভান্তুর। প্রকাশ পেল এই জুটির গাওয়া নতুন গান। সাংবাদিক সম্মেলনে এসে সলমন প্রসঙ্গে মুখ খুললেন ইউলিয়া।


সলমনের ছবির শুটিং হোক কিংবা কোনও ঘরোয়া পার্টি সবেতেই দেখা গেছে তাঁর রোমানিয়ান গার্লফ্রেন্ড ইউলিয়া ভান্তুরকে। ফ্যানেদের নিরাশ করে কোনও এক অজ্ঞাত কারণে এ দেশ থেকে বিদায় নিয়েছিলেন ইউলিয়া। তবে তাঁর ফিরে আসাটা কিন্তু বেশ চমকপ্রদ। হিমেশ রেশামিয়ার সঙ্গে জুটি বেঁধে সদ্য মুক্তি পেয়েছে তাঁর গান এভরি নাইট অ্যান্ড ডে..

এই গানের প্রকাশ অনুষ্ঠানে এসে সলমন সম্পর্কে মুখ খুললেন ইউলিয়া। সলমন প্রসঙ্গে সরাসরি উত্তর শুধুমাত্র বন্ধু ছাড়া আর কিছুই নয়। (ইউলিয়ার প্রথম উত্তর)। বার বার সাংবাদিকদের একই প্রশ্নে একটুও বিচলিত হননি রোমানিয়ান বিউটি। সব প্রশ্নের উত্তরেই বেশ স্বচ্ছল তিনি। তাঁর এ দেশে আসার কারণ একমাত্র সলমনই। সলমনকে তিনি শ্রদ্ধা করেন।

কিছুদিন আগেই মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে আরও একজনের ঘন ঘন যাওয়া আসা ধরা পড়েছিল চিত্রসাংবাদিকদের ফ্রেমে। তিনি ঊর্বশী রাউতেলা। এ সম্পর্কে কি তিনি ওয়াকিবহাল? আদৌ কি সলমন ঘরণী রূপে তাঁকে দেখা যাবে? সময়ই দেবে এ প্রশ্নের উত্তর।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.