সর্বশেষ সংবাদ

প্রিয়াঙ্কার সিনেমার পোস্টার লঞ্চ করলেন কানাডার প্রধানমন্ত্রী

 
Priyankas-movie-poster-was-launched-Canadian-Prime-Minister

এই মুহূর্তে হলিউড ও বলিউড দুই অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হিন্দি সিনেমা থেকে যাত্রা শুরু করে পৌঁছে গেছেন হলিউডের সিনেমায়। শুধু অভিনয় নিয়েই থেমে থাকেন নি। পাশাপাশি সিনেমা প্রযোজনাও করেন সাবেক বিশ্বসুন্দরী। এবার ‘সারভান’ নামে পাঞ্জাবি ছবিটির সহ-প্রযোজক তিনি। আর যেহেতু এই ছবির সঙ্গে জুড়েছে প্রিয়াঙ্কার নাম, তাই প্রথমবারের মত কোন বলিউড সিনেমা লঞ্চ হল আন্তর্জাতিক অঙ্গনে!


প্রিয়াঙ্কার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘পার্পল পেবল পিকচার্স’ থেকে নির্মিত হয়েছে ছবিটি। জানা গেছে, গতকাল রোববার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রিয়াঙ্কার এই ছবির পোস্টার উন্মোচন করেন। যেহেতু কানাডাতে বিপুল সংখ্যক ভারতীয় পাঞ্জাবী অধিবাসীর বসবাস, তাই সেখানে এই ছবি লঞ্চ হওয়া সিনেমাটির জন্য ব্যবসা সফল হবে বলে মনে করছেন ছবির আরেক প্রযোজক দীপশিখা দেশমুখ।

এই প্রসঙ্গে তিনি গণমাধ্যমে জানান, ‘আমরা মনে করি, সিনেমার কোন ভাষা নেই। আমাদের এই প্রযোজনা সংস্থা থেকে আমরা ‘সর্বজিত’ ছবিটি কান উৎসবে পাঠিয়েছিলাম। এই ছবিটির ক্ষেত্রেও তাই করা হবে। আর প্রিয়াঙ্কার মত সাহসী নারীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দারুণ।’

ছবিটির পরিচালক করণ গুলিয়ানি জানিয়েছেন, ‘প্রিয়াংকা চোপড়া, ড: মধু চোপড়া এবং দীপশিখা দেশমুখ- এই তিন নারী প্রযোজিত ‘সারভান’ একজন তরুণের জীবনকাহিনী তুলে ধরবে।’

ছবির প্রথম পর্যায়ের শুটিং কানাডায় করা হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ের শুটিং হয়েছে চণ্ডীগড়ে। ছবির গল্প একজন প্রবাসী ভারতীয়কে নিয়ে, যে তার শিকড় খুঁজতে ভারতে আসে। আগামী ৯ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.