হলিউডের বর্তমান আলোচনার বিষয়বস্তু অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের বিবাহ বিচ্ছেদ। তবে এর থেকে বেশি বিতর্ক সৃষ্টি করেছে যে খবর, তা হল- আসলেই কি নিজের সন্তানদের শারীরিক আঘাত করেছিলেন বাবা ব্র্যাড পিট! যেহেতু এর মাঝেই নিজের সন্তানের ওপর নির্যাতনের মামলা ঠুকে গিয়েছিলেন সাবেক স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তবে তদন্ত শেষে গতকাল এই মামলা থেকে রেহাই দেয়া হয়েছে এই হলিউড অভিনেতাকে।
ব্র্যাঞ্জেলিনা জুটির ছয় সন্তান। যাদের মাঝে ম্যাডক্স,প্যাক্স এবং জাহারাকে দত্তক নেয়া হয়েছিল পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। শিলোহ নউভেল, নক্স লিওন ও ভিভিয়েন মারচেলিন তাদের নিজেদের সন্তান। প্রায় আট সপ্তাহের তদন্ত শেষে শিশু এবং পরিবার বিভাগ নিশ্চিত হয়েছে যে ব্র্যাড পিট তার সন্তানদের উপর কোনো নির্যাতন চালাননি। এদিকে খবর পেয়েই পিট আদালতে গিয়েছেন বাচ্চাদের দায়ভারের হক আদায় করতে।
এদিকে তদন্ত শেষ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন জোলি। কারণ ৪১ বছর বয়সী এই অভিনেত্রী একাই ছয় সন্তানের অভিভাবকত্ব পেয়েছেন। তবে একজন থেরাপিস্টের উপস্থিতিতে ছেলেমেয়ে ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো ও যমজ সন্তান নক্স ও ভিভিয়েনের সঙ্গে নিয়মিত দেখা করতে পারবেন পিট।
বিচ্ছেদের একদিন আগে ব্যাক্তিগত বিমানে যাত্রার সময় ব্র্যাঞ্জেলিনা জুটির ছেলে ম্যাডোক্সকে আঘাত করার অভিযোগে পিটের বিরুদ্ধে মামলা করেন জোলি। এই ঘটনায় লস অ্যাঞ্জেসের শিশু এবং পরিবার বিভাগ কয়েকদিন ধরেই তদন্ত করে আসছিল। ৫২ বছর বয়সী পিটের বিরুদ্ধে পুত্রসন্তানের সঙ্গে দুর্ব্যবহার কিংবা গায়ে হাত তোলার কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় কয়েকদিন আগেই এ ঘটনা তদন্তের ইতি টানা হয়। বুধবার ৯ নভেম্বর তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এ তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য, ২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে পিট ও জোলির মধ্যে শুরু হয় প্রেম। ভালোবেসে দীর্ঘ ১২ বছর এক ছাদের নিচে থাকার পর তারা ২০১৪ সালে বিয়ে করেন। এরপর গত ১৯ সেপ্টেম্বর জোলি পিটের কাছ থেকে আলাদা হওয়ার জন্য আদালতে আবেদন জানান।


No comments:
Post a Comment