সর্বশেষ সংবাদ

বাতাক্লনে সন্ত্রাসী হামলার একবছরে স্টিং-এর কনসার্ট

 
Bataklane-terrorist-attacks-Stings-concert-in-a-year

ফরাসিদের জন্য একটি বেদনাদায়ক দিন গেল গতকাল। এক বছর আগে ২০১৫ সালের ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। মোট ছয়টি স্থানে বন্দুকধারী ও আত্মঘাতী বোমারুদের সেই হামলায় কমপক্ষে ১৩০ জন নিহত হন।


হামলার ঘটনায় সবচেয়ে বেশি মানুষ মারা যান প্যারিসের প্রাণকেন্দ্রে অবস্থিত বাতাক্লন কনসার্ট হলে। এখানে কনসার্ট দেখতে যান কয়েক হাজার মানুষ। বাতাক্লনে যখন হামলা চালানো হয় তখন সেখানে কনসার্টে সঙ্গীত পরিবেশন করছিলো মার্কিন রক ব্যান্ড ‘ইগলস অব ডেথ মেটাল’। জঙ্গিদের হামলায় রক ব্যান্ডটির সদস্যরা প্রাণে বেঁচে গেলেও বাঁচতে পারেনি কনসার্টটি দেখতে আসা ৯০ জন দর্শক। তাই বাতাক্লন কনসার্ট হলে নিহতদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এদিন পুনরায় কনসার্ট হলটি চালু করা হয়।
ভয়ঙ্কর সেই দিনটির স্মরণে এবার সেখানেই হয়ে গেলো ব্রিটিশ সংগীত তারকা স্টিং-এর কনসার্ট।

 যুক্তরাজ্যের সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ‘দ্য পুলিশ’ ব্যান্ডকে নিয়ে বাতাক্লন হলটিতে পারফর্ম করতে নামেন স্টিং। সেখানে গতবছর নিহতদের কথা স্মরণ করে বলেন, ‘আমরা তাদের ভুলবো না। আজ রাতে আমাদের দুটি লক্ষ্য; প্রথমত নিহতদের স্মরণ করা। দ্বিতীয়ত এই ঐতিহাসিক জায়গায় জীবন এবং সংগীতকে উপভোগ করা।’

ওই হামলায় বেঁচে যাওয়া আদ্রিয়েন নামের একজন এসেছিলেন এই কনসার্টে। তিনি জানান, ‘আজকে আমার এখানে আসাটা দায়িত্ব ছিল, নিহতদের স্মরণ করতেই এসেছি আমি।’




No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.