বলিউড সেনসেশন সানি লিওনের অতীত কারো অজানা নয়। সাবেক এ পর্ন তারকা কয়েক বছরে নিজেকে খোলনলচে বদলে ফেলেছেন। এ বাঁকবদলের নায়ক সালমান খান।
সালমানের কাছে বলিউডের অনেক তারকারই ঋণ আছে। যা তারা স্বীকার করেন। তেমনই একজন সানি লিওন। সম্প্রতি প্রকাশ্যে সে কথা আবার জানালেন ‘জিসম টু’ অভিনেত্রী।
টিভি শো ‘বিগ বস’ এর নতুন সিজনের প্রচার উপলক্ষে টুইটারে শনিবার সালমানকে শুভেচ্ছা জানান সানি। তিনি ‘সুলতান’ অভিনেতার উদ্দেশে বলেন, শুভ কামনা। আপনি আমারসহ অনেকের জীবন বদলে দিয়েছেন। আপনার শো’র প্রতি ঈশ্বর সহায় হোন।
‘বিগ বস’-এর মাধ্যমে সানি ভারতীয় শোবিজে পা রাখেন। ওই শো’র সঞ্চালক হিসেবে তাকে নানান সময়ে সাহায্য করেন সালমান। এর পরপরই বলিউডে পা রাখার সুযোগ পান তিনি।
এছাড়া একাধিকবার সানির পক্ষ নিয়ে কথা বলেন আরেক সুপারস্টার আমির খান। ‘দঙ্গল’ তারকার প্রতিও বিভিন্ন সময়ে কৃতজ্ঞতাপূর্ণ মন্তব্য করেছেন এ অভিনেত্রী।


No comments:
Post a Comment