ক্যাটরিনা কাইফের সঙ্গে ৬ বছরের সম্পর্ক ভাঙার পর সবার একটাই প্রশ্ন— কার সঙ্গে প্রেম করছেন রণবীর কাপুর? মাস কয়েকের অনুসন্ধানের পর ‘রকস্টার’ তারকার পাশে দেখা গেল শ্রুতি হাসানকে। অনেকেই বলছেন, এ দুই তারকা প্রেমে মেতেছেন। আর এমন গুজবে কান দিতে মানা করলেন কমল হাসান কন্যা।
সিনে পর্দায় একসঙ্গে দেখা যায়নি রণবীর-শ্রুতিকে। সম্প্রতি একটি বিজ্ঞাপনের দৃশ্যায়নের সূত্রে তারা কাছাকাছি এসেছেন। পরে তাদের আড্ডা ও ডিনারের টেবিলে পাশাপাশি দেখা যায়।
এসব দেখে-শুনে গুজব ছড়াতে বেশি সময় লাগেনি। উত্তর দিতেও দেরি করেননি ঠোঁটকাটা শ্রুতি। ‘গব্বর ইজ ব্যাক’ নায়িকার মতে, এ ধরনের গুজবের কোনো মানে হয় না। বর্তমানে একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত আছেন তিনি। তাই এ বিষয়ে কিছু বলার নেই।
বাবা কমলের সঙ্গে প্রথমবারের মত ‘সাবাস নাইডু’ সিনেমায় অভিনয় করছেন শ্রুতি। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত শ্রুতি জানান, বাস্তবের মত সিনেমায় তাদের চরিত্র বাবা-মেয়ের। তবে সেটে তারা একদম পেশাদার আচরণ করছেন।
এদিকে সম্পর্কের গুজব নিয়ে কোনো মন্তব্য করেননি রণবীর। চলতি মাসের শেষ দিকে মুক্তি পেতে যাচ্ছে তার অতি প্রতীক্ষিত সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। পাকিস্তানি তারকা ফাওয়াদ খান অভিনয় করায় সিনেমাটি বেশ ঝামেলায় রয়েছে। সব মিলিয়ে প্রেমের গুজবে কান দেওয়ার সময় নেই তার।


No comments:
Post a Comment