গেলো এক অজানা তথ্য। বর্তমান স্ত্রী রাধিকাকে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে প্রপোজ করেছিলেন এই তারকা।
এ প্রসঙ্গে শান বলেন, ‘রাধিকার বয়স তখন ১৭। একটা ক্লাবে দেখা হয় আমাদের দুজনের। তারপর আলাপ, পরিচয়। এরপর মুম্বাইয়ের একটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে প্রোপোজ। বলেছিলেম, আমি তোমাকে ভালোবাসি। সেই ভালোবাসা এখনো আমাদের মধ্যে পুরোমাত্রায় অটুট।’
তবে রাধিকার আগে শান তাঁর এক সহপাঠিনীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। এ কথা অবশ্য গোপন করেন না শান। সেই সহপাঠিনীর সঙ্গে পাঁচ বছর চুটিয়ে প্রেমও করেছিলেন তিনি। তারপর একসময় সম্পর্কটা শেষ হয়ে যায়।
ব্যক্তিগত জীবন নিয়ে শান বলেন, ‘আমার এবং আমার স্ত্রী রাধিকার দাম্পত্য জীবন অসাধারণ। এখন তো সবাই আমাদের লাভ কাপল বলে জানে। যেখানেই যাই আমরা একসঙ্গে যাই। একা যেতে কোথাও ভালো লাগে না।’


No comments:
Post a Comment