রায় সাত মাস বিরতির পর শুটিংয়ে দেখা হল শাকিব-পরীর। শিডিউল জটিলতায় আটকে ছিল শাকিব খান ও পরীমনি অভিনীত চলচ্চিত্র ‘ধূমকেতু’। নায়ককে পাওয়া গেলও নায়িকাকে পাওয়া যায় না, আবার নায়িকার শিডিউল মিললেও দেখা মেলে না নায়কের। এ অবস্থায় কেটে গিয়েছিল প্রায় সাত মাস।
অবশেষে শেষ হলো ‘ধূমকেতু’ ছবির বাকি থাকা গান দুটির শুটিং। কক্সবাজারে টানা পাঁচ দিন দুটি গানের দৃশ্যধারণের মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হলো সিনেমাটির শুটিং। সম্পাদনা, ডাবিং, আবহসংগীতের বেশিরভাগ কাজ আগেই শেষ করা ছিল। গান দুটির সম্পাদনা শেষ হলেই আগামী সপ্তাহে সেন্সরে জমা দেওয়া হবে ছবিটি।
‘ধূমকেতু’ ছবিতে আরও অভিনয় করেছেন, আলীরাজ, দিতি, তানহা তাসনিয়া, হ্যাপি, শিবা সানু প্রমুখ।


No comments:
Post a Comment