হালের আলোচিত নায়িকা শবনম বুবলী তার ফেসবুকে লিখেছেন, আমি প্রেম করিনি, বিয়ে করিনি, বাচ্চা নেই, শাশুড়ি হইনি, নানী হইনি।
প্রেম করছি না, বিয়ে নিয়ে ভাবছি না, বর্তমানে আমি শুধুই আমার চলচ্চিত্র নিয়ে ভাবছি যে, কিভাবে দর্শকদের কিছু মানসম্পন্ন কাজ উপহার দেওয়া যায়। ভবিষ্যতে প্রেম করলে, বিয়ে করলে আপনাদের সবার আগে জানাব। তার এই স্ট্যাটাসের পেছনে রয়েছে গুটি কয়েক বিনোদন সংবাদকর্মীদের মিথ্যা সংবাদের কারণ।
শাকিব খানের সঙ্গে গত রোযার ঈদে ঢাকাই সিনেমায় অভিষেক হয় বুবলীর। কিং খানের সঙ্গে অভিষেক চলচ্চিত্রে জুটি গড়ে আলোচিত হন এই নবাগত নায়িকা। বুবলী বলেন, ‘গত কয়েকদিন ধরে সাংবাদিকরা আমার চলচ্চিত্রের খবরের পাশাপাশি আমার ব্যক্তিগত ব্যাপারগুলো নিয়ে এতো এতো প্রশ্ন করছেন আর আমিও উত্তর দিতে দিতে ক্লান্ত।’
সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে বুবলী বলেন, ‘আপনাদের ধন্যবাদ যে আপনারা সঠিক তথ্য জানবার জন্য যোগাযোগ করছেন। অনেক সাংবাদিক তো আছে কোন যোগাযোগ না করেই মসলাদার ভুয়া মিথ্যা নিউজ করছেন। তাদের কাছে হয়তো স্লোগান হচ্ছে- ‘নেগেটিভ নিউজ ইস দ্য বেস্ট পাবলিসিটি।’ নয়তো এসব নিয়ে ভুয়া নিউজ করার পেছনে কোন একটা চক্র কাজ করছে, যারা আমার উপর হিংসার বশবর্তী হয়ে এসব করাচ্ছে।’


No comments:
Post a Comment