ছবির অনেকটা অংশই শুট করা হয়েছে ফ্রান্সে। তাই প্যারিসের আইফেল টাওয়ারে মুক্তি পাচ্ছে ‘বেফিকরে’–এর ট্রেলর। ১০ অক্টোবর মুক্তির দিনে হাজির থাকবেন রণবীর সিং, বাণী কাপুরও। তবে পরিচালক আদিত্য চোপড়া থাকবেন কিনা, জানা যায়নি।
এর আগে আইফেল টাওয়ারে কোনও হিন্দি ছবির ট্রেলর মুক্তি পায়নি। এ বিষয়ে যশরাজ প্রোডাকশনকে সাহায্য করেছে ফরাসি সরকার। ৮ বছর পর ফের ছবি পরিচালনা করছেন আদিত্য চোপড়া।
এর আগে ২০০৮ সালে মুক্তি পেয়েছিল তাঁর ‘রব নে বনা দি জোড়ি’। ৯ ডিসেম্বর মুক্তি পাবে ‘বেফিকরে’। সেদিনই এক বছরে পা দেবে রানী–আদিত্যর মেয়ে আদিরা।


No comments:
Post a Comment