সর্বশেষ সংবাদ

‘ঠিক এমন এভাবে’ মিমির প্রেমে পড়লেন যশ

 
Just-like-that-fell-in-love-with-Mimi-glory

‘ঠিক এমন এভাবে’...। অরিজিত্ সিংহের গলায় ধরা পড়ল যশ-মিমির প্রেম। সৌজন্যে বিরসা দাশগুপ্তের ছবি ‘গ্যাংস্টার’। প্রকাশিত হল এই ছবির প্রথম গান। ভেঙ্কটেশ ফিল্মলের ব্যানারে ছবিটি মুক্তি পাবে আসন্ন পুজোতে।


বড় পর্দায় এই ছবি দিয়েই ডেবিউ করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা যশ। মিমির সঙ্গে তাঁর কেমিস্ট্রি ইতিমধ্যেই পছন্দ করছেন দর্শকরা। প্রথম গানেই মাতিয়েছেন অরিজিত্। তুরস্কে টানা দেড় মাসের শুটিং সেরে কিছুদিন আগেই দেশে ফিরেছেন ‘গ্যাংস্টার’-এ সদস্যরা। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। আপাতত ছবি মুক্তির অপেক্ষা।

প্রথম ছবিতেই মিমিকে নায়িকা হিসেবে পেয়েছেন যশ। তবে সূত্রের খবর, মিমির সঙ্গে নাকি পাল্লা দিয়ে অভিনয় করেছেন যশ। ফলে ছবিতে এক অন্য অভিনেতাকে আবিষ্কার করবেন দর্শক। সত্যিই তা হবে কিনা তার জন্য আর কিছুদিন অপেক্ষা করতেই হবে।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.