পর্দায় আমরা যা দেখি তা সবক্ষেত্রে পুরোপুরি সত্যি নয়৷ ছবির অনেক দৃশ্যই বাস্তবায়িত করার জন্য কিছু ক্ষেত্রে নানান কারিগরি ব্যবহারও থাকে৷ সবসময় সব দৃশ্য শ্যুট করা সম্ভব হয় না, এক্ষেত্রে ফোটোশপে নানান ভিস্যুয়াল এফেক্ট ব্যবহার করেই দৃশ্যগুলি ফুটিয়ে তোলা হয় সিনেমার পর্দায়৷
উদাহরন হিসাবে ‘সুলতান’ ছবির নাম করা যেতে পারে৷ ছবিতে একটি দৃশ্যে রয়েছে নায়ক বক্সিং রিং-এ প্রতিপক্ষের সাথে কুস্তিতে ব্যাস্ত এবং চারপাশে অডিয়েন্স বসে চিয়ারআপ করছে দুই প্রতিযোগীকে৷ এ তো গেল স্ক্রীনের ছবি, তবে আদতে ছবিটা কিন্তু একেবারেই এমন নয়৷ আসল ব্যাপারটা হলো বক্সিং রিং-এ অভিনয় করছেন নায়ক, অডিয়েন্স সিট একেবারে খালি৷ আর ঐ অডিয়েন্সের কারসাজি করেছে ফোটোশপ বা ভিস্যুয়াল এফেক্ট৷
ছবির আরেকটি দৃশ্যে দেখা গেছে একটা ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে দৌরাচ্ছেব নায়ক৷ তবে আসল দৃশ্যটা হল ট্রেনটি দাঁড় করান ছিল একই যায়গায়, নায়ক দৌড়াচ্ছেন৷ আর বাকি কারসাজি? বলাই বাহুল্য এক্ষেত্রে অল ক্রেডিড গোজ টু ভিস্যুয়াল এফেক্ট৷ তবে শুধু সুলতানই নয় এমন অনেক ছবির বিহাইন্ড দ্য সিন দেখলেই ধরা পড়বে নিপুন হাতের এমন অনেক এডিটিং এফেক্ট৷ যা সচক্ষে না দেখলে ধরাই দায়৷


No comments:
Post a Comment