সর্বশেষ সংবাদ

লাইফটাইম অ্যাচিভমেন্ট অস্কার সম্মান পাচ্ছেন জ্যাকি চ্যান

Lifetime-Achievement-Oscar-honors-are-Jackie-Chan

 

৬২ বছর বয়সে ৩০টিরও বেশি মার্শাল আর্ট ফিল্ম দর্শকদের উপহার দিয়েছেন জ্যাকি চ্যান। তবে, কখনও জোটেনি অস্কারের সম্মান। কিন্তু এবার লাইফটাইম অ্যাচিভমেন্ট অস্কার পেতে চলেছেন  অভিনেতা জ্যাকি চ্যান। চলতি বছরের নভেম্বরে লস এঞ্জেলেসে একটি গালা অনুষ্ঠানে এই গৌরবের পুরস্কার তুলে দেওয়া মার্শাল আর্ট এক্সপার্টের হাতে।


আট বছর বয়সে সিনেমার জগতে পা রাখেন জ্যাকি। এরপর অভিনয়, পরিচালনা, স্ক্রিপ্ট লেখা মিলিয়ে হং কং-এর কিংবদন্তী তিনি। অগস্টে ফোর্বসের বিচারে উপার্জনের নিরিখে অভিনেতাদের তালিকায় তিনি ছিলেন দু নম্বরে। ২০১৬ সালে তাঁর আয় ৬১ মিলিয়ন ডলার।

তবে শুধু চ্যান নয়। জ্যাকির পাশাপাশি চলচ্চিত্র জগতে আজীবন নানা কৃতিত্ব তুলে ধরার জন্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেসের লাইফটাইম পুরস্কার পেতে চলেছেন ডকুমেন্টরি মেকার ফ্রেডেরিক ওয়াইসম্যান, ব্রিটিশ ফিল্ম এডিটর অ্যান ভি কোটস এবং কাস্টিং ডিরেক্টর লিন স্টেলমাস্টার। এঁদের প্রত্যেককে নিজ নিজ ক্ষেত্রে প্রকৃত কিংবদন্তী বলে জানিয়েছেন অ্যাকাডেমি প্রেসিডেন্ট শেরিল বুন।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.