সর্বশেষ সংবাদ

৫ বছর পর ফের চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন নচিকেতা

Nachiketa-film-songs-gave-voice-again-after-5-years
 

ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী ও সংগীতকার ও আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী নচিকেতা। তার গানের মধ্যে বাস্তবতা সুন্দরভাবে ফুটে উঠে। এ কারণে সচেতন শ্রোতা মহলে অনেক জনপ্রিয়। দীর্ঘ ৫ বছর পর চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা। মুক্তিপ্রতীক্ষিত 'জুলফিকার' ছবির 'পুরনো মসজিদ' গানটি গেয়েছেন তিনি।


সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'জুলফিকার' মুক্তি পাবে পূজার ঠিক আগে। অনুপম রায়ের সুরে নচিকেতার গাওয়া 'এক পুরনো মসজিদে/ গান ধরেছে মুর্শিদে' গানটির ভিডিও গত বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশিত হয়েছে। এতদিন পর আবারও ছবির গানে কণ্ঠ দেয়ায় শিল্পীকে অভিনন্দন জানিয়েছেন অনেক ভক্ত। সর্বশেষ ২০১০ সালে 'কাটাকুটি' ছবিতে গান করেছিলেন নচিকেতা।

নব্বই দশক থেকে জীবনমুখী বাংলা গানে নচিকেতা এক পরিচিত ও প্রিয় নাম। ১৯৯৩ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম। 'এই বেশ ভালো আছি' নামের ওই অ্যালবাম রাতারাতি পেয়ে যান দারুণ জনপ্রিয়তা। ১৯৯৭ সালে 'জীবনযুদ্ধ' ছবিতে গান করার মধ্যদিয়ে ছবির গানে তার যাত্রা শুরু হয়।

যদিও তার একক অ্যালবামগুলোই তাকে বেশি খ্যাতি এনে দিয়েছিল। এ ছাড়া বিভিন্ন সময়ে ছবির জন্যও তিনি গান করে গেছেন। গত বছর মুক্তি পায় নচিকেতার একটি একক অ্যালবাম 'আয় ডেকে যায়'। মুক্তি পায় 'একলব্য' ব্যান্ডের সঙ্গে তার যৌথ অ্যালবাম 'দ্রোণ এবং একলব্য'।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.