ব্যোমকেশকে বাঙালির কাছে নতুন করে ফিরিয়ে এনেছেন অঞ্জন দত্ত। ৪৮ বছর পর, আবার সেই চিড়িয়াখানা, সেই ব্যোমকেশের সত্যান্বেষণ। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার।
“প্রতিটা খুনিই ছেড়ে যায় তার অপরাধের প্রমাণ আর সেই অপরাধের সত্যানুসন্ধানে সত্যান্বেষীর পাল্টা চালে অপরাধী আইনের জালে’। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ে ‘চিড়িয়াখানা’ কাহিনি অবলম্বনে এবার পুজোয় সব রহস্যের সমাধান নিয়ে আসছে যীশু সেনগুপ্ত ও শাশ্বত চট্টোপাধ্যায়। এছাড়া সিনেমাটিতে অভিনয়ে আছেন দুলাল লাহিড়ি, কাঞ্চন মল্লিক, নীল মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা, অঙ্কিতা, ঋজু সহ আরও অনেকেবাঙালির ব্যোমকেশকে ফিরিয়ে এসেছেন অঞ্জন দত্ত।
যদিও আরও এক পরিচালক ব্যোমকেশের চিত্ররূপ দিয়েছেন। কিন্তু গত পুজোয় সাফল্যের মুখ দেখেছে অঞ্জনের ব্যোমকেশ। এবারের পুজোয় মুক্তি পাবে ব্যোমকেশের সে অভিযান ‘ব্যোমকেশ ও চিড়িয়াখানা’।


No comments:
Post a Comment