বলিউড অভিনেত্রী জিয়া খানের মৃত্যু রহস্য নতুন মোড় নিয়েছে। ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) আত্মহত্যা বললেও জিয়ার মা রাবিয়া খানের ভাড়া করে ফরেনসিক এক্সপার্ট বলছে ভিন্ন কথা।
এ নিয়ে মঙ্গলবার আদালতে মুখোমুখি হচ্ছেন রাবিয়া ও সিবিআই।সম্প্রতি জিয়ার হত্যা রহস্য নিয়ে যুক্তরাজ্যভিত্তিক ফরেনসিক এক্সপার্ট জেমস পেইনের দ্বারস্থ হন রাবিয়া। জেসন তদন্ত করে এমন কিছু তথ্য পেয়েছেন— যাতে দেখা যায় জিয়া আত্মহত্যা করেননি।
জেসনের দাবি, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি ছিল সাজানো।২০১৩ সালের ৩ জুন বোম্বের জুহুর বাড়িতে জিয়াকে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। এরপর রাবিয়া দাবি করেন, প্রেমিক সুরজ পাঞ্চালি খুন করেছেন তার মেয়েকে। কিন্তু সিবিআইয়ের তদন্তে সে দাবি নাকচ হয়ে যায়।
নতুন এ তদন্ত নিয়ে স্পেশাল প্রসিকিউটর অ্যাডকেট দিনেশ তিওয়ারি জানান, জেসনের রিপোর্টটি দেখেননি তিনি। তাই মন্তব্য করতে পারছেন না।
অন্যদিকে রাবিয়ার পক্ষে অ্যাডভোকেট স্বপ্নীল আম্বুর জানান, মঙ্গলবার জেসনের রিপোর্ট বোম্বে হাইকোর্টে উপস্থাপন করা হবে। জিয়ার শরীরে পাওয়া বিভিন্ন আঘাতের চিহ্ন ও অন্যান্য বিষয় বিশ্লেষণ করেছেন জেসন। যা তার মৃত্যু সম্পর্কে নতুন তথ্য দিয়েছে।


No comments:
Post a Comment