বাংলাদেশের গুনি অভিনেতাদের মধ্যে বর্তমানে একটি নাম সহজেই মুখে চলে আসে। তার নাম মামুনুর রশীদ। মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র এই তিন মাধ্যমেই এখনও অভিনয় করছেন নিয়মিত। অন্যদিকে বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা মাসুদ সেজান। তার নির্মিত বাংলাভিশনে প্রচার হওয়া দীর্ঘ ধারাবাহিক নাটক ‘চলিতেছে সার্কাস’। এই নাটকটিতে একটি সুশীল চরিত্রে অভিনয় করছেন মামুনুর রশিদ।
তবে মজার বিষয় হচ্ছে ঈদের পর আজ ১৮ সেপ্টেম্বর থেকে নাটকটির দৃশ্যধারণ আবারও শুরু হয়েছে। শুটিং নিয়েই সবসময় ব্যস্ত থাকেন নির্মাতা মাসুদ সেজান ও মামুনুর রশীদ। কিন্তু প্রায়ই নাকি শুটিংয়ের ফাঁকে তারা দুইজন আড্ডা দেন। কথা বলেন শিল্প, সাহিত্যসহ আরও নানা প্রসঙ্গ নিয়ে। তেমনি ভাবে শুটিং বাদ দিয়ে আজও আড্ডা দিলেন তারা।
এ বিষয়ে নির্মাতা মাসুদ সেজান প্রিয়.কমকে বলেন, ‘সব সময় তো আমরা ব্যস্ত থাকি নাটকের শুটিং নিয়েই। কিন্তু ঈদের পর আজ কেন জানি শুটিং করতে মন চাচ্ছিল না। ভাবলাম অনেক দিন ধরে আমি আর মামুন ভাই একসঙ্গে আড্ডা দেই না। তাই দুজন মিলে বসে যাই একটা কফিশপে আড্ডা দিতে। শিল্প-সাহিত্যের নানা দিক নিয়ে কথা বলি আমরা। এখন তো আর কেউ শিল্প সাহিত্য নিয়ে আলোচনা করার সময়ই পাইনা। তাছাড়া আমার নাটকের যে চরিত্রটি করছেন মামুন ভাই সেটি নিয়েও আলোচনা করি। সামনে আরও কি ভালো কাজ করা যায় তাও থাকে আলোচনার বিষয়বস্তু।’
চলিতেছে সার্কাস নাটকটির ইতিমধ্যে ১৫০তম পর্বের বেশি প্রচার হয়ে গেছে। এতে অভিনয় করছেন একঝাঁক অভিনয় শিল্পী। ১ ঘন্টার এই দীর্ঘ ধারাবাহিক নাটকটি সপ্তাহের প্রতি রবি ও সোমবার রাত ৯টা ৫ মিনিটে প্রচার হয় বাংলাভিশনে।


No comments:
Post a Comment