সর্বশেষ সংবাদ

মাতৃত্বের ছুটি মাত্র তিনমাস!

 
Only-three-months-maternity-leave

গতানুগতিক আচারে বরাবরই পিছিয়ে থাকেন কারিনা কাপুর খান। বিশেষ করে গর্ভধারণের চিহ্ন গোপন না করে ফ্যাশন শো ও অন্যান্য ইভেন্টে অংশগ্রহণের কথা তো সবাই জানেন। মাতৃত্বজনিত ছুটিতেও সেই নজির রাখতে যাচ্ছেন।


ডিসেম্বরে প্রথমবারের মত মা হতে যাচ্ছে এ বলিউড অভিনেত্রী। সবাইকে অবাক করে দিয়ে তিনি জানালেন, মাত্র তিন মাস ছুটি কাটাবেন। এরপরই ফিরে আসবেন শুটিং লোকেশনে।কারিনা জানান, অক্টোবরে নারী কেন্দ্রিক সিনেমা ‘বীরে দি ওয়েডিং’-এর শুটিংয়ে অংশ নেবেন। অল্প কয়েকদিনের দৃশ্যায়নের পর এপ্রিলে আবার সিনেমাটির জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন।

আরো জানান, ক্যামেরা থেকে বড়জোর ৩-৪ মাসের বিরতি নেবেন। ইতোমধ্যে নিজের ব্যবস্থাপককে জানিয়ে দিয়েছেন ‘উড়তা পাঞ্জাব’ ও ‘কি অ্যান্ড কা’র মত সিনেমায় সুযোগ পেলে খুবই খুশি হবে।এর মাধ্যম মূলত নিজের রুচির পরিবর্তনের কথাই জানালেন ‘হিরোইন’ অভিনেত্রী।

এদিকে ‘বীরে দি ওয়েডিং’ সিনেমার প্রযোজক রিয়া কাপুর জানিয়েছেন, কারিনার মাতৃত্ব নিয়ে তিনি ভাবছেন না। সিনেমাটিতে কারিনা থাকছেনই।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.