সর্বশেষ সংবাদ

আমি এই প্রথমবারের মতো...

 
This-is-the-first-time-I

সানি লিওন এখন পর্যন্ত যে কটি ছবিতে অভিনয় করেছেন তার অধিকাংশই ব্যবসাসফল। এসব ছবির মাধ্যমে শীর্ষ অভিনেত্রীদের টক্কর দিয়ে আলোচনায়ও থেকেছেন এ অভিনেত্রী। ছবির বাইরেও বেশ কয়েকটি টিভি শো ও হোস্ট করেছেন তিনি।


তবে এবার প্রথমবারের মতো অন্য পরিচয়ে দর্শকদের সামনে আসবেন সানি। এবার তাকে দেখা যাবে ছোট পর্দার একটি কমেডি শোতে অভিনয় করতে। এ শোটির নাম রাখা হয়েছে ‘ভাবিজী ঘর পর হে’। 

এ শোতে আঙ্গুরি ভাবির চরিত্রে অভিনয় করবেন সানি। আঙ্গুরি ভাবির জন্য পাগল থাকেন আশেপাশে থাকা সব তরুণ। আর এ বিষয়টিকেই কমেডিতে রূপ দেয়া হয়েছে। এর মাধ্যমে এবারই প্রথম ছোট পর্দায় অভিনয় করবেন সানি। বিষয়টি নিয়ে সানিও খুব উত্তেজিত।

এ বিষয়ে তিনি বলেন, কনসেপ্টটি আমার অনেক ভালো লেগেছে। তাই এটি করতে রাজি হয়েছি। বেশ বড় আয়োজনে শোটি নির্মিত হবে। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।

এদিকে সানি লিওন বর্তমানে ব্যস্ত সময় পার করছেন ‘বেঈমান লাভ‘ ছবির প্রচারণা নিয়ে। আগামী কয়েকদিনের মধ্যেই তার অভিনীত এ নতুন ছবিটি মুক্তি পাবে।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.