১৯৯২ সালে দিব্যা ভারতীর বিপরীতে শাহরুখ খানের অভিষেক ঘটে। এ কথাই সবার জানা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হওয়া একটি ভিডিও উড়িয়ে দিয়েছে এ তথ্য।
‘দিওয়ানা’ শাহরুখের প্রথম ছবি নয়। ‘মহান কর্জ’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করেন কিং খান। সালটি এক বছর আগে, ১৯৯১।
স্বল্পদৈর্ঘ্য ছবিতে ২৫ বছর বয়সী শাহরুখ মূল চরিত্রে অভিনয় করেন। পরিচালনায় ছিলেন তাঁর থিয়েটার বন্ধু দিনেশ লাখানপাল। ইউটিউব পোস্টে বলা হয়, শাহরুখ খানকে এই ছবির জন্য তিন হাজার রুপি দেওয়া হয়েছিল। এখন তিনি অভিনয়ের জন্য কোটির ঘরে পারিশ্রমিক নেন। ইউটিউবের ওই বর্ণনায় বলা হয়, সম্ভবত শাহরুখ এই ছবির কথা ভুলে গেছেন।
শাহরুখ খান শুধু এই ছবির কথাই ভুলে গেছেন এমনটি নয়। ক্যারিয়ারের শুরুতে তিনি টিভি ও থিয়েটারে কাজ করেন। এক মাস আগে শাহরুখের একটি টিভি উপস্থাপনাও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। কিছুদিনের মধ্যেই রুপালি পর্দায় শাহরুখ ভক্তদের জন্য আসছে ‘ডিয়ার জিন্দেগি’ ও ‘রইস’। সে পর্যন্ত ভক্তকুল দেখতে পারেন শাহরুখ অভিনীত এই স্বল্পদৈর্ঘ্য ছবিটি।


No comments:
Post a Comment