সর্বশেষ সংবাদ

২১ অক্টোবর মুক্তি পাবে 'এক পৃথিবী প্রেম'

 
It-will-be-released-on-October-1-a-world-of-love

ঢাকাই চলচ্চিত্রের নতুন জুটি আইরিন-আসিফের অভিষেক হতে যাচ্ছে। এসএ হক অলিকের তৃতীয় চলচ্চিত্র ‘এক পৃথিবী প্রেম’ মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ২১ অক্টোবর মুক্তি পাবে 'এক পৃথিবী প্রেম'।


অলিক বলেন, ‘এর আগে ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ নির্মাণ করেছি। দর্শক ভালোবেসে আমার ছবিগুলো গ্রহণ করেছে। আশা করব এই ছবিটিতেও দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারব। ভিন্ন রকম একটি গল্প দেখতে পাবেন ‘এক পৃথিবী প্রেম’ ছবিতে।’

এতে জুটি হয়ে অভিনয় করেছেন আইরিন ও আসিফ। এতে আরও অভিনয় করেছেন— হাসান ইমাম, আবুল হায়াত, এটিএম শামসুজ্জামান, আমিরুল হক চৌধুরী, শর্মিলী আহমেদসহ অনেকে।

‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রে চিত্রনাট্যের পাশাপাশি ছয়টি গান লিখেছেন অলিক। বেশির ভাগ গানের সংগীতায়োজন করেছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, মিলন মাহমুদ ও পড়শি। এছাড়া হাবিব ওয়াহিদ ও হৃদয় খান নিজেদের সুর করা গানে কণ্ঠ দিয়েছেন।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.