সর্বশেষ সংবাদ

প্রথম পকেটমানি দিয়ে কী করেছিলেন সানি লিওন?

 
What-did-the-first-paketamoney-Sunny-Leone

তাঁর অভিনয় আপনারা দেখেছেন। ভাল লেগেছে বা সমালোচনা করেছেন। ব্যক্তিজীবনে তিনি কেমন তারও কিছুটা আভাস পেয়েছেন। কিন্তু জানেন কি জীবনের প্রথম স্যালারি দিয়ে কী করেছিলেন সানি লিওন? টাকার মূল্যই বা তাঁর কাছে কী? এসব সিক্রেট নিয়েই সাম্প্রতিক এক সাক্ষাত্কারে মুখ খুলেছেন নায়িকা।


‘‘তখন আমার সাত কি ন’বছর বয়স, পকেটমানি জমিয়ে প্রথম এক গরমের দুপুরে বরফ দিয়ে একা একা রাস্তায় দাঁড়িয়ে লেমোনেড খেয়েছিলাম মনে আছে। আর ১৩ বছর বয়সে বাবা-মার অনুমতি ছাড়া একটা টেপরেকর্ডার কিনেছিলাম। তখনই ওটার দাম ছিল ন’ডলার’’— শেয়ার করেছেন খোদ সানি।

টাকার মূল্য তাঁর কাছে কতটা? সানি জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন টাকাই এমন একটা জিনিস যা সমস্ত পৃথিবীটা তাঁর কাছে এনে দিতে পারে। তিনি এমন একটা পরিবারে বড় হয়েছেন যেখানে বাবা-মাকে স্ট্রাগল করতে দেখেছেন সব সময়। তাই রোজগার করতে শিখে কখনও বাজে ভাবে টাকা নষ্ট করেননি।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.