অ্যাম্বর হার্ডের সঙ্গে দেড় বছরের সংসার ভেঙেছে বেশিদিন হয়নি। এরই মধ্যে শোনা যাচ্ছে পুরনো প্রেমিকা কেট মসের কাছে ফিরছেন জনি ডেপ।
১৯৯০ এর দশকের মাঝামাঝিতে হলিউড অভিনেতা জনি ও ব্রিটিশ মডেল কেটের প্রেমের কাহিনী বেশ আলোচনার ঝড় তোলে। তারপর কত কী ঘটল! এত বছর পরও তারা পরস্পরকে ভুলতে পারেননি। তাই নতুন করে সম্পর্ক গড়তে হিসেব কষছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা।
একটি সূত্রের বরাত দিয়ে এইস শোবিজ জানায়, অ্যাম্বরের সঙ্গে ঘটে যাওয়া তিক্ত মুহূর্তগুলোতে শুধু কেটের কথায় ভাবতেন জনি। অন্যদিকে জনিকে নিয়েও কেট সবসময়ই ইতিবাচক ছিলেন।
কেট মসের সঙ্গে প্রেম ভাঙার পর ফরাসি অভিনেত্রী ও গায়িকা ভ্যানিসা প্যারাডিসের সঙ্গে ১৪ বছরের সম্পর্কে জড়ান জনি ডেপ। ওই সময় দুই সন্তান লিলি রোজ ডেপ ও জন ক্রিস্টোফার ডেপ থ্রির বাবা হন। তারপর দুইবার বিয়েও করেন। এদিকে কয়েকবার প্রেম ও একবার বিয়ের পিঁড়িতে বসা কেটের ঘরে আছে এক সন্তান।
জীবনের এত এত বাঁক বদল বদলে দিতে পারেনি কেটের প্রতি ভালবাসা। আর ‘সিক্রেট উইন্ডো’ অভিনেতার বিরুদ্ধে অ্যাম্বরের নির্যাতনের অভিযোগ কেটের সহানুভূতি মুছতে পারেনি।
অনেকেই বলছেন, এ দুই সেলিব্রিটির প্রেম একটি বিরল মুহূর্তের অপেক্ষায় আছে। সঠিক উদ্দীপনা পেলে আবারো জ্বলে উঠবে।


No comments:
Post a Comment