সর্বশেষ সংবাদ

বেবিমুন এ যাচ্ছেন কারিনা কাপুর খান ও সাইফ আলি খান

Saif-Ali-Khan-Kareena-Kapoor-going-to-bebimuna

 

এই ডিসেম্বরেই সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন তারকা দম্পতি কারিনা কাপুর খান ও সাইফ আলি খান। অনাগত সেই শিশুর আগমনের আগেই দ্বিতীয়বারের মতো অবকাশে যেতে চান তারা। সহজ ভাষায় বলে যায়, বেবিমুনে যাচ্ছেন এই তারকা দম্পতি!


টাইমস অব ইন্ডিয়া জানায়, ‘সাইফিনা’র এবারের গন্তব্য দুবাই। এবারের বেবিমুনের উদ্যোগটি একান্তই সাইফের। বেবোকে নিয়ে দুবাইতে সমুদ্র সৈকতে ঘুরবেন আর একান্ত কিছু সময় কাটাবেন-এমনই পরিকল্পনা করছেন তিনি।

সাইফের ঘনিষ্ঠমহলের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সন্তান-সম্ভবা অবস্থায় কারিনাকে যতটা সময় দেওয়া উচিত, ততটা দিতে পারছেন না সাইফ। সে কারণেই বড় পরিসরে দ্বিতীয় বেবিমুনের এ পরিকল্পনা নিয়েছেন তিনি।

 ঠিকঠাক হিসাবটা করলে এটা হতে যাচ্ছে এ দম্পতির তৃতীয় বেবিমুন!  এ বছরের জুনে প্রথম বেবিমুন উপলক্ষে লন্ডনে গিয়েছিলেন তারা। তখনই  গর্ভধারণের গুঞ্জন উঠেছিল কারিনার। যদিও সে সময় সাইফ-কারিনা তাদের বাবা-মা হওয়ার খবর নিশ্চিত করেনি।

এর কিছুদিন পরই জুলাই মাসে এক যৌথ বিবৃতিতে কারিনার সন্তান-সম্ভাবা হওয়ার কথা জানায় ওই তারকা দম্পতি। সে সময় দ্বিতীয় দফায়  লন্ডনে গিয়েছিলেন তারা।। সেটা তাদের দ্বিতীয় বেবিমুন! আর এবার দুবাইয়ে তৃতীয় বেবিমুনে যাচ্ছেন তারা।

এ মুহুর্তে কারিনার হাতে রয়েছে ‘ভিরে দি ওয়েডিং’ ছবির কাজ। আর সাইফকে শিগগিরি দেখা যাবে ভিশাল ভার্দওয়াজের পরবর্তী ছবি ‘রেঙ্গুন’ এ।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.