বিখ্যাত মডেল গিগি হাদিদকে পেছন থেকে জড়িয়ে ধরে কোলে তুলে নিয়ে হেনস্থা করার চেষ্টা হয়েছে।এ সময় ২১ বছর বয়সী এই মডেল ঘাবড়ে না গিয়ে হেনস্থাকারীর মুখে সপাট ঘুষি চালিয়েছেন। তারপরেই গিগিকে ছেড়ে দিয়ে দৌঁড়ে পালিয়ে যান হেনস্থাকারী ভিটালি সেডিয়াক।
পালালেও ভিটালির কোনও অনুশোচনা নাই। বরং তার দাবি এসব মডেলদের কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই তাদের হেনস্থা করেন তিনি। গত বৃহস্পতিবার ইটালিতে মিলান ফ্যাশন সপ্তাহের ম্যাক্স মারা শো শেষে ভিড় ঠেলে গিগি এবং তার বোন বেলা গেটের বাইরে গাড়ির দিকে যাচ্ছিলেন।
এসময় ফটোগ্রাফার ও ভক্তরা তাদের ছবি তুলছিলেন। এর মধ্যেই হঠাৎ পেছন থেকে গিগিকে জাপটে ধরে কোলে তুলে নেন ভিটালি। গিগিও সঙ্গে সঙ্গে তার মুখে ঘুষি চালিয়ে নিজেকে রক্ষা করেন।ঘটনার ছবি তুলেছেন যেসব ফটোগ্রাফার তারা জানিয়েছেন, জড়িয়ে ধরার পর গিগি \'আমাকে ছাড়\' \'... তুই কে\' এবং \'তুই একটা বিষ্ঠার দলা\' বলে ভিটালিকে সপাট ঘুষি দিতে থাকেন।
ঘটনার পর গিগি টুইটারে বলেন, আমি একজন মানুষ এবং আত্মরক্ষা করতে যেকোনো কিছু করার অধিকার আছে আমার। তিনি আরও বলেন, \'ওই বদমায়েশটার দুঃসাহস কত যে সে ভাবছিল যে উত্ত্যক্ত করার অধিকার আছে তার। সে দ্রুত পালিয়ে গেল!\'ঘটনার সময় সঙ্গে থাকা গিগির বোন ১৯ বছর বয়সী মডেল বেলা হাদিদ তার প্রতিক্রিয়া জানাতে টুইটারে দুটি মন্তব্য করেন।
এর একটিতে তিনি বলেন, পুরুষদের এই সীমারেখাটা জেনে রাখা দরকার যে এভাবে নারীদের স্পর্শ করা সমাজে গ্রহণযোগ্য নয়। যখন তারা এই সীমার মধ্যে থাকে না, তখন আমি তাদের ঘৃণা করি। অপর মন্তব্যে বেলা বলেন, তুমি নিজেকে কী ভাবো যে গিগির অনুমতি ছাড়াই তাকে তুমি জড়িয়ে ধরার চেষ্টা করো? কখনোই কোনও নারীকে জড়িয়ে ধরার সুযোগ নাই। নিজেকে আদব-কায়দা শেখাও।
এদিকে মেয়ের কীর্তিতে বেজায় খুশি গিগির মা ইয়োলান্ডা ফস্টার। ইনস্ট্রাগ্রামে গিগিকে অভিনন্দন জানিয়ে তিনি লেখন, \'গিগি আত্মরক্ষা করে খুব সাহসের কাজ করেছ, যা করেছ তুমি ঠিক করেছ। তুমি যদি না চাও তবে তোমার মন, দেহ এবং আত্মাকে কেউ স্পর্শ করতে পারে না।
এদিকে হেনস্থাকারী ভিটালি সেডিয়াক সম্পর্কে জানা গেছে তিনি একজন অখ্যাত পাংকস্টার।
তবে সেলিব্রেটিদের হেনস্থার জন্য তার বেশ কুখ্যাতি আছে। এর আগেও কেন্ডেল জেনার, ম্যাডোনা, উইল স্মিথের মতো তারকাদের বিরক্ত করেছেন ভিটালি। ব্র্যাড পিটকে হেনস্থা করার পর জেলেও যেতে হয়েছিল তাকে।
ভিটালির আফসোস ব্রাডপিটের মতো পুরুষ অভিনেতাদের হেনস্থা করতে দৈহিক হামলা করতে পারলেও নারী সেলিব্রেটিদের শুধু জড়িয়ে ধরা ছাড়া আর কোনও উপায় নেই তার।


No comments:
Post a Comment