সর্বশেষ সংবাদ

৪০ লাখ পেরিয়ে ‘অনেক সাধনার পরে’

 
40-million-through-the-many-achievements-of-the

‘পুরনো চাল ভাতে বাড়ে’ কথাটির মান আবারো রাখল ‘অনেক সাধনার পরে’। ‘নিয়তি’ সিনেমার জন্য রিমেক করা গানটির ভিডিও ইউটিউবে ৪০ লাখের মাইলফলক অতিক্রম করেছে সম্প্রতি।


প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ‘অনেক সাধনার পরে’ আপ করা হয় ৬ জুন। এ পর্যন্ত গানটি দেখা হয়েছে ৪০ লাখ ৩৭ হাজারবারের বেশি।

অনলাইনে পাশাপাশি সিনেমা হলেও গানটির সঙ্গে দর্শকদের কোরাস ও হাততালি ছিল চোখের পড়ার মত।জাকির হোসেন রাজু পরিচালিত ‘নিয়তি’ ইতোমধ্যে বাংলাদেশ ও ভারতে মুক্তি পেয়েছে। বিশেষ করে বাংলাদেশের দর্শকদের মাঝে সিনেমাটি ভাল সাড়া তুলেছে। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও জলি।

১৯৯৯ সালে মুক্তি পাওয়া মহম্মদ হাননানের ‘ভালোবাসি তোমাকে’ চলচ্চিত্রে টাইটেল গান হিসেবে ‘অনেক সাধনার পরে’ প্রথম ব্যবহার করা হয়। নিজের কথায় সুর ও সঙ্গীত করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। খালিদ হাসান মিলু ও কনকচাঁপার কণ্ঠে ঠোঁট মেলান রিয়াজ ও শাবনূর।

ছোটখাট পরিবর্তন করে ‘নিয়তি’র জন্য নতুন সঙ্গীতায়োজনে গানটি তৈরি করেছেন কলকাতার স্যাভি। কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও ইমরান।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.