সর্বশেষ সংবাদ

চলচ্চিত্রের পর্দায় ফের জুটি হয়ে আসছেন শাকিব-মাহি

 
The-film-has-been-put-on-the-screen-again-shocked-Mahi

সময়ের দুই জনপ্রিয় চলচ্চিত্র শিল্পী শাকিব খান ও মাহিয়া মাহি। আবারও তারা চলচ্চিত্রের পর্দায় জুটি হয়ে আসছেন। ছবির নাম ‘আমার প্রতিজ্ঞা’। আর পরিচালনা করবেন বদিউল আলম খোকন। যদিও এর আগে পি এ কাজল পরিচালিত ‘ভালোবাসা আজকাল’ ছবিতে জুটি বেধে কাজ করেছিলেন তাঁরা। আগামী নভেম্বরে থেকে ছবির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন পরিচালক। সিনেমাটির গল্প লিখছেন কাশেম আলী দুলাল। বর্তমানে এর চিত্রনাট্যের কাজ চলছে।


পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘আমার ক্যারিয়ারের বেশির ভাগ ছবি শাকিব খানকে নিয়ে করেছি। প্রতি বছর ঈদে আমি বিগ বাজেটের ছবি করে থাকি। এই বছরের দুটি ঈদে আমার কোনো ছবি যাচ্ছে না। এর আগে শাকিব খানের বিগ বাজেটের বেশির ভাগ ছবিই আমি করেছি। এবার শাকিব খানকে নিয়ে নতুন এ ছবি শুরু করছি।’

এদিকে একই পরিচালকের পরিচালনায় শিগগিরই ‘হারজিৎ’ সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন মাহি, এত তার বিপরীতে রয়েছেন সজল। খোকন-শাকিবের শেষ সিনেমা ‘রাজাবাবু’ মুক্তি পায় ২০১৫ সালের ঈদুল আজহায়। অন্যদিকে প্রায় তিন বছর আগে পি এ কাজল পরিচালিত মাহি-শাকিবের সিনেমা ‘ভালোবাসা আজকাল’ মুক্তি পায়।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.