‘অহল্যা’ খ্যাত অভিনেত্রী রাধিকা আপ্তের নগ্ন ভিডিও নিয়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে চলছে বেশ সমালোচনা। তবে এবার ফাঁস হওয়া ভিডিওটি আসলে তার আসন্ন ছবি ‘পার্চড’ এর একটি দৃশ্য। দৃশ্যটি ফাঁস হওয়া নিয়ে রাধিকা এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। তবে এই প্রসঙ্গে মুখ খুলেছেন এই ছবির সহ অভিনেতা আদিল হুসেন।
আদিল জানিয়েছেন, গুগল অ্যালার্ট থেকে তিনি রাধিকার নগ্ন ভিডিও লিক হওয়ার বিষয়টি জানতে পারেন। তিনি বলেন, ‘নিঃসন্দেহে এটি অস্বস্তিকর। এটি চোখে আঁঙুল দিয়ে দেখিয়ে দেয়, সমাজে কত মানুষ যৌনতা নিয়ে আচ্ছন্ন। সেই সঙ্গে তিনি এও জানান, সমাজে সেক্স নিয়ে নানা রকম ফ্যান্টাসি আছে। অথচ, আমরা এই বিষয় নিয়ে কথা বলতে চাই না। কথা শুরু হলেই বন্ধ করে দিই। এই বিষয় নিয়ে যাবতীয় কিছু কার্পেটের নিচে লুকিয়ে রাখতে পছন্দ করি। সবার সম্মুখে মেলে ধরতে পারি না’।
আদিলের ধারণা, ভিডিওটি যে ফাঁস করেছেন, সে ভারতীয় পুরুষ। ভিডিওর টাইটেল দেওয়া হয়েছে ‘রাধিকা আপ্তের সেক্স ভিডিও’। এখানে কিন্তু ‘আদিল হুসেনের সেক্স ভিডিও’ নাম দেওয়া হয়নি। নামকরণেই স্পষ্ট, কোনও পুরুষ যখন এমন দৃশ্যে অভিনয় করে, তাতে দোষ নেই। কিন্তু কোনও মহিলা করলেই তা আলোচনার বিষয় হয়ে যায়। আর এমনটা শুধুমাত্র ঘনিষ্ঠ দৃশ্যের ক্ষেত্রেই হয়।
সম্প্রতি মেলবোর্নে অনুষ্ঠিত এক চলচ্চিত্র উৎসবে দেখানো হলে দারুণ প্রশংসা পায় ছবিটি। পরিচালক লীনা যাদব পান সেরা পরিচালকের খেতাব, ভারতীয় ছবির মধ্যে সেরা ছবি হিসেবে বিবেচিত হয় ছবিটি। টোরোন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে ‘পার্চড’। ছবিটি প্রযোজনা করেছেন অজয় দেবগন।


No comments:
Post a Comment