ঢাকার দর্শকদের সামনে ৩০ সেপ্টেম্বর সঙ্গীত পরিবেশেন করবেন ভারতীয় কণ্ঠশিল্পী নেহা কক্কর। ইমেকার্স বাংলাদেশ আয়োজিত ও বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠিতব্য কনসার্টটির শিরোনাম ‘নেহা কক্কর লাইভ ইন ঢাকা’। নেহার ওই কনাসার্টে দেশি কয়েকজন শিল্পীর সঙ্গীত পরিবেশনেরও কথা রয়েছে। এ উপলক্ষে ২৯ সেপ্টেম্বর ঢাকায় আসবেন ভারতীয় এ শিল্পী।
‘নেহা কক্কর লাইভ ইন ঢাকা’ প্রসঙ্গে ইমেকার্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নাঈম আশরাফ বলেন, ‘দর্শক-শ্রোতাদের চাহিদা মাথায় রেখে এই আয়োজন করছি আমরা। আশা করি দেশের সঙ্গীতাঙ্গনে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে আমাদের এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
কনসার্টটির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার, ২ হাজার ও সাড়ে ৩ হাজার টাকা। খুব শিগিগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘নেহা কক্কর লাইভ ইন ঢাকা’ সম্পর্কে বিস্তারিত জানানো হবে। মূলত: বলিউড সিনেমার আইটেম গানের জন্যই বেশি জনপ্রিয় নেহা কক্কর। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘আজ ব্লু হ্যায় পানি পানি’, ‘সেকেন্ড হ্যান্ড জাওয়ানি’, ‘ধাতিং নাচ’, ‘লন্ডন ঠুমাকড়া’, ‘দেখেগা রাজা ট্রেলার’, ‘আও রাজা’, ‘তু ইশক মেরা’, ‘দো পেগ মার’, ‘পার্টি শো’ ও ‘টুকুর টুকুর’।
২০১৫ সালে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘অগ্নি টু’র আইটেম গান ‘ম্যাজিক মামনি’তে কণ্ঠ দেন নেহা। ওই গানের সঙ্গে নাচেন মাহি।


No comments:
Post a Comment