সর্বশেষ সংবাদ

বাজে আচরণ করায় ভারতীয় সেলিব্রেটিকে নামানো হলো বিমান থেকে!

The-aircraft-from-the-Indian-celebrities-brought-bad-behavior

 

বোর্ডিংয়ের সময় এরোব্রিজের কাছে অন্য এক যাত্রীর গায়ে ব্যাগ ছুঁড়ে দেন তিনি। এরপর সামনের এক যাত্রীকে ধাক্কা মেরে বিমানে ওঠেন। বিমানের কর্মীদের কাছে যাত্রীরা তার বিরুদ্ধে অভিযোগ জানান। কর্মীরা ওই নারীকে শান্ত করার চেষ্টাও করেন। কিন্তু ওই নারী গো-এয়ারের কর্মীদের কুমন্তব্য করেন। এরপর তাকে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


তিনি ভারতের টিভি শো বিগ বসের প্রাক্তন সদস্য পূজা মিশ্র। তাকে ঘিরে এমনিতেই বিতর্কের শেষ নেই। কয়েক দিন
আগে মুম্বাই থেকে লখনউ যাওয়ার জন্য বিমানে উঠেছিলেন পূজা। তার অভিযোগ- একজন  সেলিব্রেটি হিসেবে তাকে উপযুক্ত সার্ভিস দেওয়া হয়নি। এতেই ক্ষেপে গিয়ে তিনি এসব কান্ড ঘটান।

শেষ পর্যন্ত তাকে বিমান থেকে নেমে যেতে বলা হলে তিনি তাতে অস্বীকৃতি জানান। দীর্ঘক্ষণ বোঝানোর পর পূজা বিমান থেকে নামতে রাজি হন। অবশ্য পরের বিমানে তার যাত্রার ব্যবস্থা করা হয় বলে বিমান পরিবহণ সংস্থা জানিয়েছে। যদিও পূজা ‌এসব ঘটনার কথা অস্বীকার করেছেন।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.